ভ্যাট আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করের আওতা ও ভিত্তি বাড়ানোর লক্ষ্যে মূল্য সংযোজন কর আইন সংশোধনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে আজ সোমবার এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র স্থাপনে রাশিয়ান ফেডারেশন এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভ্যাট আইন যুগোপযোগী করে তুলতে বিভিন্ন দেশের কর আইনের ভালো দিকগুলো অনুসরণ করা হয়েছে।