ভ্যাম্পায়ারের আক্রমণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজেকে ভ্যাম্পায়ার দাবি করে এক নারী ৬৯ বছরের এক বৃদ্ধকে কামড়ে আহত করেছেন। আহত ওই বৃদ্ধের নাম মিলটন এলিস। ফ্লোরিডার সেন্ট পিটার্সবুর্গ পুলিশকে এলিস বলেন, সম্প্রতি জোসেফিন স্মিথ (২২) নামে এক নারীর সঙ্গে তাঁর রাস্তায় দেখা হয় এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যে তাঁরা একটি ফাঁকা রেস্তোরাঁয় আশ্রয় নেন। এলিস বলেন, এরপর তিনি একটি হুইলচেয়ারে ঘুমিয়ে পড়েন। হঠার‌্যা ঘুম ভাঙার পর দেখেন, স্মিথ তাঁর ওপর বসা! এ সময় স্মিথ বলেন, ‘আমি ভ্যাম্পায়ার। আমি তোমাকে খেয়ে ফেলব।’ এরপর স্মিথ এলিসের বাহু ও ঠোঁট কামড়ে রক্তাক্ত করেন। এ সময় এলিস কোনোমতে পালাতে সক্ষম হন এবং পুলিশে খবর দেন। এ ঘটনায় স্মিথকে গ্রেপ্তার করা হয়েছে। রয়টার্স