প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি ফুটবল মাঠে ৩ আগস্ট চারদলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভ্যারাইটি স্টোর সমিতি ১-০ গোলে মুদি ব্যবসায়ী সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে টুর্নামেন্টের প্রথম খেলায় ভ্যারাইটি স্টোর সমিতি ১-০ গোলে ধান ও পাট ব্যবসায়ী সমিতিকে হারিয়ে ফাইনালে ওঠে। এ ছাড়া দিনের অপর খেলায় মুদি ব্যবসায়ী সমিতি ৩-০ গোলে সবজি ব্যবসায়ী সমিতিকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ঝাউডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত এ টুর্নামেন্ট পরিচালনা করেন জাহিদ হোসেন, মহিতোষ ঘোষ ও আনিসুর রহমান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা খলিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ইয়ারব হোসেন, আবুল কাশেম, হাবিবুর রহমান, আমিনুল ইসলাম, মফিজুল ইসলাম, মাহমুদুর রহমান, হুমায়ুন কবির লিটু প্রমুখ।