ভ্রাম্যমাণ আদালতের অভিযান: রায়েরবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রায়েরবাজার কাটাসুর খাল এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে। এময় সেখানে বাঁশের তৈরি ২০ থেকে ৩০টি ঘর ভেঙে ফেলা হয়। সেখানে নগর স্বাস্থ্য কেন্দ্র নামে একটি দ্বিতল ভবনের প্রায় অর্ধেক অবৈধ হওয়ায় সেটিও ভেঙে ফেলা হয়।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খান বলেন, ওয়াসার অধীনে ঢাকা শহরের আশপাশের ১৩টি খাল রয়েছে। খালগুলো খনন করে আবার সুয়ারেজ ব্যবস্থা চালু করতে সেগুলো উদ্ধারের কাজ হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, পুলিশ ও শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।ওয়াসার পক্ষ থেকে জানানো হয়, গতকাল রোববার ওয়াসার পক্ষ থেকে ওই এলাকায় সীমানা নির্ধারণ করে লাল পতাকা লাগিয়ে দেওয়া হয়। একই সঙ্গে মাইকিং করে অবৈধভাবে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।