ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে আইনি লড়াই চলবে: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভ্রাম্যমাণ আদালত বেআইনি ও অসাংবিধানিক। এর বিরুদ্ধে বিএনপি আইনি লড়াই চালাবে। পাশাপাশি এ ইস্যুতে রাজনৈতিক কর্মসূচিও ঘোষণা করবে। আজ সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন।মির্জা ফখরুল অভিযোগ করেন, পুলিশ তাঁদের নেতা-কর্মীদের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে দিচ্ছে না। আর যারা এসেছে তাদের অবরুদ্ধ করে রেখেছে। সরকার তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আটক নেতা-কর্মীদের দ্রুত মুক্তি দাবি করেন।