ভ্রুতে কামড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক ব্যক্তি কামড়ে প্রতিপক্ষের ভ্রু ছিঁড়ে নিয়েছেন। এমনকি রাগের চোটে সেটি চিবিয়ে চিবিয়ে পরে ফেলে দিয়েছেন। লুই মিগুয়েল আগুইলার নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে যাঁকে তিনি আক্রমণ করেছিলেন, তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, একটি ঘরোয়া অনুষ্ঠানে ওই দুজন মারামারিতে লিপ্ত হয়। এ সময় ২৯ বছর বয়সী আগুইলার কামড়ে প্রতিপক্ষের চামড়াসুদ্ধ ভ্রু তুলে নিয়েছেন। এতে ওই ব্যক্তির মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। মুখমণ্ডলের আগের আকৃতি ফিরিয়ে আনতে তাঁকে এখন সার্জারি করানো লাগতে পারে। আগুইলারকে আগামী বৃহস্পতিবার কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।  এপি