গত ২৭ জানুয়ারির নারীমঞ্চে ‘জঘন্য অপরাধ’ শীর্ষক লেখাটিতে পড়লাম, মেয়েটি এখন লজ্জায়কলেজে যায় না। দুঃখিত হয়েছিতবে বিস্মিত হইনি। আমাদের এই অস্থির সমাজে কত শত বিকৃত রুচির নরপশু লুকিয়ে আছে, তা কমবেশিসকল মেয়েরই জানা আছে। চেনা আছে পথে উত্ত্যক্তকারী।তবে ওই ঘটনায় আতঙ্কিত বোনটিকে বলছি, তুমি ভাগ্যবতী। অবাক হচ্ছো তো। তাহলেশোনো। আমরা মেয়েরা নীরবে নিভৃতে যত্রতত্র কতভাবে যে উত্ত্যক্ত হই তার হিসাব কি কেউ দিতে পারবে? তার চেয়েও বড় কষ্ট, এই যন্ত্রণা আমরা বুকে ধারণ করি আজীবন। অথচ যারা এই যন্ত্রণার জন্যদায়ী,তাদের শাস্তি দেওয়া তো দূরের কথা, আঙুল উঁচিয়ে শনাক্তই বা করতে পারি কজন। কিন্তু, তোমাকে যারা অপমান করেছ তারা আজ উপযুক্ত শাস্তি পাচ্ছে।আইন প্রয়োগকারী সংস্থা তাদের সনাক্ত করেছে।যেহেতু তারা ধরা পড়েছে, আশা করি কর্তৃপক্ষ অবশ্যই তাদের উপযুক্ত শাস্তি দেবে। আর আমরা তোমার একদল সহযোদ্ধা নীরবে, একাগ্রচিত্তে প্রার্থনা করছি তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য।তুমি হার মেনো না এসব রুচিহীনের কাছে। সব শেষে মুক্ত কণ্ঠে বলি, তুমি ভয়পেয়ো না বোনটি। কাদম্বরী, চট্টগ্রাম।