ভয়াবহ বন্যায় পাকিস্তান ও আফগানিস্তানে ৩৮৫ জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৩২৫ জন ও আফগানিস্তানে অন্তত ৬০ জন নিহত হয়েছে। বিগত ৮০ বছরের মধ্যে এ অঞ্চলে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা বলে দাবি করেছেন পাকিস্তানি কর্তৃপক্ষ। এবং এখনো সেখানে আরও বৃষ্টিপাতের আশঙ্কা করছে তারা।পাকিস্তানে এ আকস্মিক বন্যায় অনেক গ্রাম, রাস্তাঘাট ও ব্রিজ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার আশঙ্কায় ওই অঞ্চলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।বন্যাদুর্গত এলাকাগুলোর প্রায় পাঁচ লাখ লোককে অন্য স্থানে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া ভূমিধস ও দালান ভেঙে আরও অনেক মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।—বিবিসি