মংলা চট্টগ্রাম কক্সবাজারে তিন নম্বর সতর্ক সংকেত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই মংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সব মাছ ধরার নৌকাকে তীরবর্তী এলাকায় সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিস আজ সকাল ১০টার বুলেটিনে এ সতর্ক সংকেত জারি করে।