মংলা বন্দর ব্যবহার করবে পাকিস্তান: হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগের পাশাপাশি মংলা বন্দর ব্যবহার করবে পাকিস্তান। দেশটির হাইকমিশনার আশ্রাসিয়াব আজ রোববার সকালে মংলা বন্দর পরিদর্শনে গিয়ে এ কথা বলেন। খবর বাসসের। পাকিস্তানের হাইকমিশনার আরও বলেন, পাকিস্তান মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারে আগ্রহী। তিনি বন্দরের অবকাঠামো, সুযোগ-সুবিধা ও কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। তবে দেশের চলমান রাজনৈতিক বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি। এর আগে আশ্রাসিয়াব বন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এইচ আর ভূঁইয়াসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নেপালের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও দুপুরে মংলা বন্দর পরিদর্শন করেছে।