মংলা বন্দরে কার্গোডুবি, নিখোঁজ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় আজ রোববার সকালে সিমেন্টের কাঁচামাল-বোঝাই করার সময় তলা ফেটে কার্গো জাহাজ ‘এমভি মোকছেদপুর-২’ ডুবে গেছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা হলেন: ওই জাহাজের লস্কর মুরাদ ও শাহাদাত। তাঁদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়।কার্গো জাহাজের মাস্টার আলম মোল্লা জানান, আজ সকাল আটটার দিকে মংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত বিদেশি জাহাজ ‘এমভি লিয়নহুয়া’ থেকে ‘এমভি মোকছেদপুর-২’ কার্গো জাহাজে সিমেন্টের কাঁচামাল বোঝাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাত্ করে মোকছেদপুর-২ কার্গো জাহাজের তলা ফেটে গেলে এটি নদীতে ডুবে যায়। ওই জাহাজের ১০ জন কর্মচারীর মধ্যে আটজন সাঁতরে কূলে উঠতে পারলেও দুজনের সন্ধান পাওয়া যাচ্ছে না। মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার এনামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর দুপুর থেকে নিখোঁজ দুজনকে উদ্ধারে ওই এলাকায় নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের ডুবুরি দল তল্লাশি শুরু করেছে। তবে এখন পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি।