মংলা বন্দরের নাব্যতা বৃদ্ধি, ড্রেজিংয়ের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরের প্রবেশমুখে নাব্যতা বেড়ে যাওয়ায় ড্রেজিংয়ের কাজ শুরুর সুপারিশ করেছে সরকারি হিসাবসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে বন্দর পর্যন্ত ব্রডগেজ রেললাইন নির্মাণের ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।জাতীয় সংসদ ভবনে আজ সোমবার কমিটির সভায় এ সুপারিশ করা হয়। সভায় মংলা বন্দর কর্তৃপক্ষ পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কে ২০০৩-২০০৪ সালের নিরীক্ষা প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।জানা গেছে, আলোচনার সময় কমিটি বন্দরে সড়ক যোগাযোগ বাড়ানো, নিরাপত্তাব্যবস্থা জোরদার, পরিবহন-ঘাটতি পূরণ এবং নেপাল ও ভুটানকে ট্রানজিট সুবিধা দিতে বন্দর এলাকায় গুদাম নির্মাণের অনুমতি দেওয়ার সুপারিশ করে।সভায় মংলা বন্দরে জাহাজ আসা কমে যাওয়ায় বন্দরের আয় কম হওয়া, চ্যানেলের নাব্যতা কমে যাওয়া এবং কাজের তুলনায় জনবল বেশি নিয়ে আলোচনা হয়। কমিটি বন্দরের কার্যক্রম বাড়িয়ে অধিক জনবল কাজে লাগানোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। কমিটি এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়ে বন্দরকে সুষ্ঠুভাবে পরিচালনা করারও সুপারিশ করে।কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য আলী আশরাফ, চিফ হুইপ আবদুস শহীদ, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, খান টিপু সুলতান, নারায়ন চন্দ্র চন্দ ও ফরিদা আখতার অংশ নেন। সভায় মহাহিসাব নিরীক্ষক (সিএজি) আহমেদ আতাউল হাকিম, নৌপরিবহন-সচিব আবদুল মান্নান হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় বলা হয়, মংলা বন্দরের নাব্যতা বাড়ানো হলে এখানে জাহাজ বেশি আসবে। আর জাহাজ বেশি এলেই বন্দরের আয় বাড়বে। নইলে এ অবস্থা চলতে থাকলে এক পর্যায়ে এ বন্দর পুরো বন্ধ হয়ে যেতে পারে।