মংলায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগে আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের তিনটি পৌরসভায় উত্সবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে সকালে ভোটারের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। বেলা দেড়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাগেরহাট সদর, মোরেলগঞ্জ ও মংলা পোর্ট পৌরসভা এলাকায় শান্তিপূর্ণ ভোট গ্র্রহণ চলছিল। তবে মংলা পোর্ট পৌরসভার একটি ভোটকেন্দ্র থেকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, আটককৃতরা মংলা বন্দর ডক শ্রমিক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল। তাই তাদের আটক করা হয়েছে। তবে তিনি তাদের নাম জানাতে পারেননি।