মংলায় ১৩৬০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মংলার বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল রোববার রাতে এক হাজর ৩৬০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার আটক করেছে কোস্টগার্ডের একটি টহল দল।কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লে. লোকমান হাকিম জানান, গতকাল রাত একটার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ প্রাইভেট কারটি আটক করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।