মওদুদকে দুদকের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে মানি লন্ডারিংয়ের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে বক্তব্য শুনতে মওদুদ আহমদকে দেওয়া দুদকের চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। তিন মাসের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ওই চিঠিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে দুদকে হাজির হতে বলা হয়।বিচারপতি হাসান ফয়েজ উদ্দিন সিদ্দিকী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মওদুদ আহমদের করা এক রিটের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শুনানি শেষে আজ রোববার এ আদেশ দেন।একই সঙ্গে ওই চিঠিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।৪জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-৩) মো. মোনায়েম হোসেন মওদুদ আহমদকে একটি চিঠি দেন। এতে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বক্তব্য শোনা ও গ্রহণের জন্য ১১ জুলাই বেলা সাড়ে ১১টায় তাঁকে দুদকে হাজির হতে অনুরোধ করা হয়।এ চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদ আহমদ রিট আবেদনটি করেন।আদালতে আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আনিসুল হক ও খুরশীদ আলম খান।