মওদুদের বিরুদ্ধে এনবিআরের মামলা, ৭ ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর ফাঁকির অভিযোগে বিএনপির নেতা মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে মামলাটি দায়ের করেন এনবিআরের উপকর কমিশনার শাহ মোহাম্মদ ইফতেদা হাসান। মামলার এজাহারে বলা হয়, মওদুদ আহমদ তাঁর আয়কর বিবরণীতে ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত নয়টি করবর্ষে মোট ২৭ কোটি ৬৮ লাখ ৮২ হাজার ৭৮ টাকার আয় গোপন করেন। এর ওপর প্রযোজ্য কর ছয় কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৮৪৫ টাকা আয়কর ফাঁকি দেন। বিচারক আগামী ৭ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য মওদুদ আহমদর প্রতি সমন জারি করেন।