মওদুদের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠনবিষয়ক শুনানি পিছিয়েছেন আদালত।আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক নির্মল কান্তি চৌধুরী আগামী ৬ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন।আজ মওদুদ আহমদ আদালতে হাজির ছিলেন। তাঁর পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।২০০৭ সালে অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করে।