মওদুদের বিরুদ্ধে মুখ খুললেন নাজমুল হুদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি নেতা নাজমুল হুদা বলেছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঐক্য বিনষ্ট করার অভিপ্রায়ে মওদুদ আহমেদসহ নোয়াখালী ভিত্তিক কয়েকজন আইনজীবী চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, তাঁরা সবাই ডিগবাজির রাজনীতি করে আসা আইনজীবী। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে নাজমুল হুদা অভিযোগ করেন, মওদুদ আহমেদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুমোদন না নিয়েই সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নতুন কমিটি গঠনের চেষ্টা করছেন। এতে জাতীয়তাবাদে বিশ্বাসী আইনজীবীদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।নাজমুল হুদা জাতীয়তাবাদে বিশ্বাসী আইনজীবীদের মওদুদ আহমেদের অপপ্রয়াসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।