মক্কায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি হাজির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের মক্কা নগরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দুই বাংলাদেশি হাজি। এঁরা হলেন মোহাম্মদ মুসলিম (৮৩) ও মোহাম্মদ সুলতান উদ্দিন (৭৮)। নিহত দুই হাজির বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী থানায়। সৌদি আরবের ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতার কারণেই তাঁরা এ দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।পবিত্র হজ পালন করতে এসে বাংলাদেশি হাজিদের দুর্ঘটনার শিকার হওয়া নতুন কোনো ঘটনা নয়। অতীতে অনেক হাজিকেই শুধু ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতার কারণে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে।মক্কায় বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি মাকসুদ সেলিম জানান, বাংলাদেশি হাজিরা ট্রাফিক সিগন্যাল সম্পর্কে কিছুই জানেন না। চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড়ে রাস্তা পার হওয়ারও চেষ্টা করেন। সাধারণত গ্রাম থেকে আসা ও বৃদ্ধ হাজিরা এমন দুর্ঘটনার শিকার হন।