মগবাজারে বাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মগবাজার ওয়ারলেস গেটে আজ সকালে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগে। এতে কেউ হতাহত হয়নি। তেজগাঁও ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের নীলুফার ইয়াসমিন প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল সোয়া ১০টার দিকে কমলাপুর থেকে মিরপুরের চিড়িয়াখানার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস মগবাজারের ওয়ারলেস গেটে পৌঁছার পর হঠাত্ এতে আগুন ধরে যায়। এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ে। পরে তেজগাঁও ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। বাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। যান্ত্রিক ত্রুটি থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।