মগবাজারে বোমা তৈরির সময় বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে একটি বাসায় বোমা বিস্ফোরণ ঘটেছে। পুলিশ জানিয়েছে, সেখান থেকে আটক তিন নারীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তিন যুবক বোমা বানানোর সময় ওই বিস্ফোরণ হয়।আজ মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে এই ঘটনা ঘটে।পুলিশ জানায়, মীরবাগের ১/১/বি নম্বরের পাঁচতলা বাড়ির পঞ্চম তলায় রাত সোয়া নয়টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আহত তিন যুবক ঘটনার পরপরই পালিয়ে যায়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমানের নেতৃত্বে পুলিশের একটি দল বাড়িটি ঘেরাও করে। পরে ভেতরে গিয়ে তারা রোজিনা আক্তার (২২), আঁখি আক্তার আকলিমা (২৬) ও সালমা আক্তার (৩৪) নামে তিন নারীকে আটক করে। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে সালমা পুলিশকে জানান, বাড়িটিতে তিনি স্বামী নিয়ে থাকেন। বাকি দুই নারী যৌনকর্মী, তাঁরা এক সঙ্গে থাকেন। সালমা বলেন, তাঁদের সঙ্গে সুমন, কবির ও রাজু নামে তিন যুবক ছিল। তারা পাশের একটি ঘরে বসে বোমা তৈরি করছিল। এমন সময় হঠাত্ বিস্ফোরণ ঘটে। ওসি শিবলী নোমান আরও জানান, প্রথমে তাঁরা এ ঘটনাটিকে জঙ্গি সংগঠনের কাজ বলে মনে করেছিলেন। কিন্তু পরে জানতে পারেন, এটি সন্ত্রাসী চক্রের কাজ। যে যুবকরা সেখানে বোমা তৈরি করছিল তারা সন্ত্রাসী।