মঙ্গল ও বুধবার টানা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মঙ্গল ও বুধবার সারা দেশে টানা ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে এই হরতাল ডাকা হয়েছে। এ ছাড়া ২৭ এপ্রিল ঢাকায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিরোধী জোট। আজ রোববার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই ঘোষণা দেন। এর আগে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।কয়েকটি মামলায় বিকেলে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে তিনজনকে জামিন দেওয়া হয়। তবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় সাত নেতার জামিন নামঞ্জুর করেন আদালত।