আগামী মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও খুলনায় সাতজনের নিহতের প্রতিবাদ, দলীয় ও জোটের নেতা-কর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে এ হরতালের ডাক দেয় জোটটি।আজ রোববার রাতে জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জোটের বৈঠক চলছে। বৈঠক থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল আরও জানান, আগামী ১০ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ভাষণ দেবেন।শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক এখনও চলছে।এদিকে কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির। আজ সন্ধ্যার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই হরতালের ঘোষণা দেয় শিবির।