মঙ্গলবারও জামায়াতের হরতালের ডাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মঙ্গলবার সারা দেশে আবারও সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের সিনিয়র নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। আজ রোববার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন।এর আগে আজ দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে এবং এ কে এম ইউসুফকে অবিলম্বে মুক্তির দাবিতে ১৪ মে মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের কেন্দ্রীয় নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে আজও হরতাল পালন করে দলটি। সোমবার বাদে আগামী মঙ্গলবার আবারও সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিল দলটি।