মঙ্গলে আর্দ্রতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গল গ্রহের দক্ষিণ মেরুতে যেমনটা ধারণা করা হয়েছিল, তার চেয়ে ৩০ গুণ ঘনত্বের শুষ্ক বরফের (ড্রাই আইস) সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। যা প্রমাণ করে, গ্রহটি একসময় যথেষ্ট আর্দ্র ছিল। গত বৃহস্পতিবার বিজ্ঞানবিষয়ক এক সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে এ কথা বলা হয়েছে। বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের ধারণ করা বিভিন্ন চিত্র পরীক্ষা করে সেখানে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইডের অস্তিত্ব পেয়েছেন, যা ড্রাই আইসের নিচে চাপা পড়ে রয়েছে। এ থেকে ধারণা মেলে, মঙ্গলে একসময় পানির বিপুল প্রবাহ ছিল। এএফপি