মঙ্গলে কিউরিওসিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউরিওসিটিমঙ্গল গ্রহে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) পাঠানো চতুর্থ রোবটযান। মঙ্গল গবেষণার ইতিহাসে এটিই এখন পর্যন্ত নাসার বিজ্ঞানীদের সবচেয়ে বড় সাফল্য। রোবটযানটির ওজন প্রায় এক টন। এখন পর্যন্ত মঙ্গলে পাঠানো যানের মধ্যে এটিই সবচেয়ে বড় ও উন্নত। রোবটযানটি গত ৬ মার্চ মঙ্গলের মাটি স্পর্শ করে। পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছাতে সময় নিয়েছে প্রায় নয় মাস। এটি ২০১১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে যাত্রা শুরু করেছিল। মঙ্গলে পৌঁছাতে যানটি ৫৭ কোটি কিলোমিটার পথ পাড়ি দেয়। কিউরিওসিটিকে বিজ্ঞানীরা বলছেন, পূর্ণাঙ্গ জৈব গবেষণাগার।উদ্দেশ্যলাল গ্রহ হিসেবে পরিচিত মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে কি না, তা অনুসন্ধান করা। বিশাল আকৃতির আগ্নেয়গিরির জ্বালামুখ গেইলের ভূতত্ত্ব সম্পর্কে জানা। রোবটটি এর লেজার ব্যবহার করে সেখানকার শিলাখণ্ড ছিদ্র বা দহনের মাধ্যমে গ্রহটির দূর অতীতের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে জানার চেষ্টা করবে। এতে জানা যাবে, মঙ্গলে কখনো আণুবীক্ষণিক জীব বসবাসের উপযোগী ছিল কি না এবং এখনো সেখানে জীবন ধারণের মতো পরিবেশ আছে কি না। অথবা ভবিষ্যতে প্রাণ ধারণের অনুকূল পরিবেশ তৈরির সম্ভাবনা কতটুকু আছে। যানটি তৈরিতে খরচ হয়েছে অন্তত ২৬০ কোটি ডলার।যন্ত্রপাতিকিউরিওসিটিতে হরেক রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ক্যামেরা ও আবহাওয়াকেন্দ্র আছে। এ ছাড়া একটি শক্তিশালী ড্রিলসহ রোবটিক হাত, দূর থেকে পাথর চূর্ণবিচূর্ণ করার জন্য লেজার এবং একটি রাসায়নিক গবেষণাগার ও বিকিরণ মাপার ডিটেক্টর আছে এই রোবটযানের।কাজমঙ্গলে অবতরণের প্রথম ও দ্বিতীয় দিনে যন্ত্রপাতি পরীক্ষায় সময় কেটেছে কিউরিওসিটির। তৃতীয় দিনে ক্যামেরা চালু করে পৃথিবীতে ছবি পাঠিয়েছে। প্রথম দিন মঙ্গলের তেজস্ক্রিয়তা মাপতে এবং যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছে কি না, তা পরীক্ষা করে সময় কেটেছে কিউরিওসিটির। দ্বিতীয় দিনে এই পরীক্ষার অংশ হিসেবে মাস্তুল তুলেছে। মাস্তুলের সঙ্গে যুক্ত ক্যামেরা ব্যবহার করে তৃতীয় দিনে মঙ্গলের নিসর্গের রঙিন ছবি তুলেছে। এ ছবি তুলতে ৩৪ মিলিমিটার ক্যামেরা ব্যবহার করছে কিউরিওসিটি। চলার পথে পাথর ভাঙতে ও মাটি বিশ্লেষণ করে অণুজীবের সন্ধান করছে। মাস্তুলে ৩৪ মিলিমিটার ক্যামেরাটির পাশে রয়েছে আরেকটি ১০০ মিলিমিটার টেলিফটো লেন্সের ক্যামেরা। কিউরিওসিটি এই দুটি ক্যামেরা মিলে উন্নতমানের ছবি তুলতে পারে। মঙ্গলে অবতরণের চতুর্থ দিন কিউরিওসিটি সফটওয়্যার ও ধুলা বিশ্লেষক যন্ত্রগুলো ঠিকঠাক কাজ করছে কি না, তা পরীক্ষা করে দেখে।এ পর্যন্ত অগ্রগতিকিউরিওসিটি মঙ্গলের উঁচু-নিচু পাহাড়, মরুভূমির মতো বিস্তৃত রুক্ষ প্রান্তরের ছবি পাঠিয়েছে। এসব ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলেছেন, মঙ্গলের মরুভূমিতে সব সময় তেজস্ক্রিয় বিকিরণ ঘটে। ওই এলাকা একসময় আরও উত্তপ্ত ছিল। কী কারণে ও কীভাবে আবহাওয়ার এই পরিবর্তন ঘটেছে, এ নিয়ে গবেষণা চলছে। মঙ্গলে পানির অস্তিত্বের প্রমাণ পেয়েছে কিউরিওসিটি। নাসার দাবি, কিউরিওসিটি যেখানে অবতরণ করেছে, ওই এলাকা দিয়ে একসময় পানির ধারা বয়ে যেত। এ ছাড়া একটি পাথরখণ্ডের স্তরবিন্যাস ও আকার দেখে বিজ্ঞানীরা নিশ্চিত, একসময় এর ওপর দিয়ে পানি বয়ে যেত। কিউরিওসিটি এমন পাথর খুঁজে পেয়েছে, যেগুলোর সঙ্গে পৃথিবীর দু-একটি স্থানের পাথরের মিল আছে। ফুটবল আকৃতির ওই পাথর রাসায়নিক গঠনের দিক থেকে হাওয়াই বা সেন্ট হেলেনার মতো দ্বীপ এবং রিও গ্রান্ডির মতো মহাদেশীয় উপত্যকা অঞ্চলের পাথরের মতো। পৃথিবীর অভ্যন্তরে গলিত ম্যাগমা ঘন ও ঠান্ডা হয়ে যেভাবে ক্রিস্টালে পরিণত হয়েছে, সেভাবেই তৈরি হয়েছে মঙ্গলের ওই নতুন পাথর। কিউরিওসিটি বর্তমানে এমন একটি স্থানের দিকে এগিয়ে চলেছে, যেখানে রয়েছে কাদামাটিসদৃশ স্তর। ওই স্থানে জৈব অণু পাওয়ার জোরালো সম্ভাবনা আছে। নাসার এই অভিযান ১০ বছর চলতে পারবে। মিজান মল্লিক