মজুরি বাড়ানোর দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোয়েটারপ্রতি মজুরি বাড়ানোর দাবিতে আজ রোববার সাত ঘণ্টা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছেন সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার ইউনিভার্স নিটিং অ্যান্ড গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা। পরে মালিকপক্ষ সোয়েটারপ্রতি মজুরি বাড়ানোর আশ্বাস দিলে শ্রমিকেরা কাজে যোগ দেন। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে এসে পারিশ্রামিক বাড়ানোর দাবি জানালে কর্তৃপক্ষ তা দিতে অপারগতা প্রকাশ করে। এতে তাঁরা ক্ষুব্ধ হয়ে একযোগে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে সোয়েটারপ্রতি মজুরি বাড়ানোর আশ্বাস দেয়। পরে বিকেল তিনটার দিকে শ্রমিকেরা কাজে যোগ দেন।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।