মঞ্চ থেকে পড়ে গিয়ে ইমরান খান আহত (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান আজ মঙ্গলবার সন্ধ্যায় লাহোরে এক সমাবেশে মঞ্চ থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। দ্য ডন জানায়, তিনি এক নির্বাচন উপলক্ষে বক্তব্য রাখতে তিনি মঞ্চে উঠেছিলেন।টিভি থেকে পাওয়া ভিডিওচিত্রে দেখা গেছে, তিন থেকে চারজন দেহরক্ষীসহ ইমরান লাহোরের গুলবাগ এলাকাল গালিব মার্কেটে স্থাপিত একটি মঞ্চ থেকে একটি পিকাপ ভ্যানের ওপরে পড়ে যান। যখন তাঁর সমর্থকেরা তাঁকে তাড়াহুড়ো করে শহরের লিবার্টি হাসপাতালে নিয়ে যান, তখন তাঁর দেহ থেকে রক্তপাত হচ্ছিল।
imran khan from khawar ishtiaq on Vimeo.
৬০ বছর বয়সেও ইমরান শারীরিকভাবে এখনো অনেক সুস্থসবল। তবে বর্তমানে নির্বাচন উপলক্ষে তিনি কড়া সময়সূচি মেনে চলছেন। প্রত্যক্ষদর্শী রাজা জাইদি বলেন, আজ সমাবেশে ইমরান তাঁর তিন বা চারজন দেহরক্ষীকে নিয়ে এক ক্রেনে উঠেছিলেন। কিন্তু এঁদের কোনো একজন নিয়ন্ত্রণ হারালে ইমরান পড়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ইমরান মাথায় ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। তাঁর মাথায় ১৬টি সেলাই দিতে হয়েছে এবং তিনি মাথার পেছন দিকে বেশ আঘাত পেয়েছেন। পিটিআইয়ের মুখপাত্র শিরিন মাজারি বলেন, ইমরান সাত ফুট উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন, তবে জ্ঞান হারাননি।পাকিস্তান মুসলিম লীগের প্রধান নেওয়াজ শরিফ ও তাঁর কন্যা মরিয়ম নেওয়াজ ইমরানের আহত হওয়া ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। তাঁরা ইমরানের জন্য দোয়াও করেছেন বলে জানিয়েছেন। নেওয়াজ শরিফ ও মরিয়ম নেওয়াজ ইমরানের বিরুদ্ধে পাঞ্জাবের দুটি আসনে লড়ছেন।মুখ্য নির্বাচনী কমিশনার বিচারপতি ফখরুদ্দিন জি ইবরাহিম, মুত্তাহিদা কওমি মুভমেন্টের প্রধান আলতাফ হোসেন ও আল্লামা তাহিরুল কাদরি ইমরানের সুস্থতা চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন।