সপ্তাহ দুয়েক আগে গান গাইতে গিয়ে বড় বিপদের মুখে পড়েছিলেন কনা। নবাবগঞ্জের বান্দুরা স্কুলের ১০০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় তাঁকে। নির্ধারিত সময়ের কিছু আগে তিনি মঞ্চে উঠে একটু পেছনের দিকে বসেন। কিছু বুঝে ওঠার আগেই চেয়ার নিয়ে মঞ্চের পেছনের দিকে পড়ে যান। কনা বললেন, ‘মঞ্চটির উচ্চতা ছিল নয় ফুট। এরপর মাথায়, পিঠে যথেষ্ট আঘাত পেয়েছিলাম। কিন্তু কাউকে তা বুঝতে দিইনি। মিনিট পাঁচেক পরেই ওই মঞ্চে উঠে গান গাইতে শুরু করি।’ওই ঘটনার পর নিজেকে এত দ্রুত সামলে নিলেন কীভাবে?অনুষ্ঠানটি ছিল সন্ধ্যায়। সেখানে গান গাওয়া শেষ করে ঢাকায় ফিরে রাত ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরেকটি অনুষ্ঠানে গান গেয়েছি। আসলে ঘটনাটিকে আমি তেমন পাত্তা দিইনি। তবে বাসায় ফেরার পর ব্যথাটা ভালোই টের পেয়েছিলাম। পরদিন চিকিৎসকের কাছে যেতে হয়েছিল।আপনার মিউজিক লাউঞ্জে গান করার অভিজ্ঞতা কেমন?আমি টিভি ও মঞ্চে অনেক গান করেছি। কিন্তু কোনো মিউজিক লাউঞ্জে গান করা হয়নি। তবে আজ বেইলি রোডের থার্টি থ্রিতে গান করব। সাড়ে ছয়টা থেকে শুরু হবে। ঘণ্টা তিনেক গান করার পরিকল্পনা আছে। আসলে ওখানে তো সবাই টিকিট কেটে রাতের খাবার নেন আর ওই পুরো সময়টা গান শোনেন। দেশের বাইরে এ ধরনের অনেক মিউজিক লাউঞ্জে আমি গান শুনেছি। গত বছর ঈদে এসেছে আপনার ‘সিম্পলি কনা’ অ্যালবামটি। এরপর আর কিছু ভেবেছেন?একক অ্যালবাম নিয়ে এত দ্রুত কিছু ভাবছি না। তবে এবার ভালোবাসা দিবসে শফিক তুহিনের পাগলামী নামের মিশ্র অ্যালবামে দুটি দ্বৈত কণ্ঠের গান গেয়েছি। ওই অ্যালবামে আরও গান করেছেন এলিটা ও ন্যান্সি।