মঞ্চ নাটকে অভিনয় করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ রোড নাটকে নাদিয়া অভিনয় করেছিলেন বছর তিনেক আগে। নাটকের পুরো কাজ হয়েছিল কুমিল্লা শহরে। নাদিয়ার ভাষায়, ‘ঢাকার বাইরে একটি জেলা শহরের আবহ তুলে ধরা হয়েছে এই নাটকে। গল্পটিকে বাস্তবভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে পরিচালক আমাদের নিয়ে গিয়েছিলেন কুমিল্লায়।’ ধারাবাহিকটি দেখানো হচ্ছে আরটিভিতে। লিখেছেন তৌহিন হাসান, পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। আজকের কথোপকথন নাদিয়ার সঙ্গে।‘কলেজ রোড’ নাটকের পুরো কাজ শেষ হয়েছে?হ্যাঁ। নাটকটি ২৬ পর্বের। তখন আমাকে ছয় দিন কুমিল্লায় থাকতে হয়েছিল। পুরো কাজটি তখনই শেষ করা হয়। মফস্বলে থেকে কাজ করার অভিজ্ঞতা কেমন হয়েছিল?এক কথায় চমৎকার! আমরা ছিলাম ওখানে একটা হোটেলে। কাজ শুরু হতো সকালে, চলত রাত পর্যন্ত। খুব বেশি উপভোগ করেছি কুমিল্লার খাবার—রসমালাই, নানা ধরনের ভাজা, বিভিন্ন ফলের রস, আর ওখানে রান্নাও দারুণ। আমরা একটা বাসায় কিছু কাজ করেছিলাম। ওই বাসায় আমাদের জন্য খাবারের আয়োজন করেছিল। খাবারগুলো অদ্ভুত লেগেছিল। মানুষগুলোও আন্তরিক।নাটকে আপনার চরিত্রটি কী রকম?কলেজে পড়ি। এলাকার একটি ছেলেকে পছন্দ করি। মফস্বলের ছেলেরা যেমন হয়, ও সে রকমই। আমার আবার তা পছন্দ নয়। শেষ দিকে অবশ্য আমাদের বিয়ে হয়। আমি থিয়েটার করি। সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগ আছে। সত্যি সত্যি মঞ্চ নাটকের প্রদর্শনীর আয়োজন করা হয় স্থানীয় টাউন হলে। আমি তাতে অভিনয় করেছি। অনেক দর্শক এসেছিল।