মঞ্চ ভেঙে মাটিতে বিজেপির নেতা গড়করি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী প্রচার-প্রচারণায় জমে উঠেছে ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। আজ মঙ্গলবার রাজ্যে এক জনসভায় যোগ দেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি নিতিন গড়করি। এ সময় ওই মঞ্চে থাকা অন্য মন্ত্রী এবং নেতা-কর্মীরাও মঞ্চ ভেঙে পড়ে যান। তবে, ওই ঘটনায় কেউ হতাহত হননি।আজ সন্ধ্যায় উত্তর প্রদেশের গাজীপুর জেলায় বিধানসভা নির্বাচনের জনসভা এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটির খবরে বলা হয়।

আজ বিকেলে গাজীপুরে বিধানসভা নির্বাচনের প্রচার-প্রচারণার জন্য বিজেপি ওই জনসভার আয়োজন করেছিল। এতে প্রধান অতিথি ছিলেন নিতিন গড়করি আর বিশেষ অতিথি ছিলেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী উমা ভারতী। আসন্ন নির্বাচন উপলক্ষে জনসভায় আসা সব মন্ত্রীও ওই মঞ্চে নিতিন গড়করির পাশেই বসেছিলেন। এমন সময় অতিরিক্ত ভারী হওয়ার হওয়ার কারণে মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় মঞ্চে থাকা গড়করিসহ সব মন্ত্রী মাটিতে পড়ে যান।