মঞ্চে বসা নিয়ে চট্টগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চে বসা নিয়ে আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি ব্যক্তিরা হলেন তাজুল ইসলাম (৩৮), সৈয়দুল আলম (২৪) ও মোহাম্মদ ইউসুফ (৩৫)।আজ খানখানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের জনসভা ছিল। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফরিদা রহমান আসার পর মঞ্চে উঠাকে কেন্দ্র করে আওয়ামী লীগের লিটন ও সুলতান গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষে আটজন আহত হয়।এর আগে সাংসদ ফরিদা রহমান বাঁশখালীতে উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন।