মঞ্চে ‘ডেড পিকক’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারুনীড়ম আজ বুধবার মঞ্চে আনছে নতুন নাটক ডেড পিকক ও মরা ময়ূর। নাটকটির নাট্যকার সৈয়দ শামসুল হক বললেন, ‘ডেড পিকক আমি লিখেছিলাম নব্বইয়ের দশকে। এবার চারুনীড়মের জন্য নাটকটি বাংলায় অনুবাদ করেছি। আমি এখানে সমাজের বিরাজমান সংকট ও সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করেছি। কারণ, ঘটনার গভীরে না গেলে দর্শকের চেতনাকে পরিষ্কার করা যায় না।’ নাটকটির নির্দেশক গাজী রাকায়েত। তিনি বললেন, ‘বাংলা ও ইংরেজি—দুটি সাহিত্যে আমরা নাটকটি দর্শকের সামনে তুলে ধরব।’ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।