মঞ্চে ‘সোনাটা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের নাট্যকার মহেশ এলকুঞ্চওয়ারের লেখা সোনাটা নাটকটি আজ আবারও মঞ্চস্থ হবে। সন্ধ্যা সাতটায় নাটকটি মঞ্চস্থ হবে ছায়ানট মিলনায়তনে। অন্য দুটি প্রদর্শনী হবে ২১ ডিসেম্বর প্রবর্তনার আড্ডায় আর ২২ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে। এই দুটি প্রদর্শনীই শুরু হবে সন্ধ্যা সাতটায়।নাটকটির অন্যতম অভিনয়শিল্পী মিতা চৌধুরী জানান, সোনাটার গল্প উপমহাদেশ থেকে বিলেতে আসা তিনজন নারীর জীবনকে ঘিরে। দোলন, বিপাশা ও রিয়া—এই তিন বান্ধবীর মধ্যে ভালোবাসা, দ্বন্দ্ব আর সংঘাতের সম্পর্ক। তিনজনই লন্ডনে বাস করছে প্রায় ২০ বছর ধরে। ঘটনার ক্রমবিকাশে অনেক কিছুই বেরিয়ে আসে। বাংলাদেশে ফেলে আসা জীবন, স্মৃতিরোমন্থন, পারিবারিক টানাপোড়েন এবং গল্পের অন্তিম মুহূর্তে একটি ঘোষণা সবাইকে চমকে দেয়। তার পরও দর্শক দেখতে পাবেন বন্ধুত্ব ও ভালোবাসার জয়গান। শেষ পর্যন্ত তিন বান্ধবীর সম্প্রীতি অটুট থেকে যায়।বাংলা ও ইংরেজি ভাষায় অভিনীত নাটকটির নির্দেশনা দিচ্ছেন মুকুল আহমেদ। তিন বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন মিতা চৌধুরী, শর্মীমালা ও কাজী নওশাবা আহমেদ।এবার সোনাটা নাটকের প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করছে স্টেজ ওয়ান ঢাকা, মুকুল অ্যান্ড দ্য গেটো টাইপার্স ও ঢাকা ফিল্ম সোসাইটি।