মঞ্চের বিনোদিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি থিয়েটার শিল্পী বিনোদিনী দাসীর আত্মজীবনী অবলম্বনে ঢাকা থিয়েটারের নাটক বিনোদিনীর শততম প্রদর্শনী হলো গত শুক্রবার। নাটকটির নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ, একক অভিনয় করেছেন শিমূল ইউসুফ। ১৩৬ বছর আগে নিজের অভিনয় প্রতিভার মধ্য দিয়ে বাংলা থিয়েটারকে আলোকিত করেছিলেন বিনোদিনী দাসী। ঊনবিংশ শতকের বাংলা রঙ্গমঞ্চের এই শিল্পী একবিংশ শতাব্দীতে বাংলাদেশের মঞ্চে নতুন করে আবির্ভূত হয়েছেন শিমূল ইউসুফের হাত ধরে। বিনোদিনী নাটকের শততম মঞ্চায়ন উপলক্ষে চ্যানেল আইতে আজ বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে অনুষ্ঠান মঞ্চের বিনোদিনী। উপস্থাপনা করেছেন আতাউর রহমান। অনুষ্ঠানে অংশ নিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ এবং আফসার আহমেদ। থাকবে বিনোদিনী নাটক নিয়ে তথ্যচিত্র। পরিকল্পনা ও প্রযোজনা করেছেন রাজু আলীম। বিজ্ঞপ্তি।