মঞ্জুর আলমের মায়ের জানাজায় মহিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী এম মঞ্জুর আলমের মা মোস্তফা খাতুনের (৮৫) দাফন আজ সোমবার দুপুরে নগরের কাট্টলীতে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত তিনটায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।আজ সোমবার দুপুরে মোস্তফা খাতুনের জানাজায় আওয়ামী লীগের সমর্থিত চট্টগ্রাম নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানসহ আওয়ামী লীগ ও বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।প্রসঙ্গত, আগামী ১৭ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মহিউদ্দিন চৌধুরী ও এম মঞ্জুর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।