মঞ্জুর সাজার রায় বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ গ্রহণের অভিযোগে করা মামলায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তাঁর আপিল মঞ্জুর করে এ রায় দেন।জানা যায়, ২০০৭ সালে ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ধানমন্ডি থানায় মামলা করে। বিচারিক আদালতের রায়ে মঞ্জুকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি হাইকোর্টে ওই সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেন। আজ আদালত তাঁর আপিল মঞ্জুর করে সাজার রায় বাতিল করেছেন বলে মঞ্জুর আইনজীবী আহসানুল করিম জানান।