মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগ দিলেন এ কে আজাদ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী আজ রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উচ্চশিক্ষার গুণগত মানের ব্যাপারে কোনো আপস করবে না। এর আগে ৩ মে শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে অধ্যাপক আজাদ চৌধুরীকে চার বছরের জন্য নিয়োগ দেয়। তিনিই প্রথম প্রতিমন্ত্রীর মর্যাদায় এ পদে আসীন হলেন। আজ থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে।প্রসঙ্গত, ৬ মে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিদায়ী চেয়ারম্যান নজরুল ইসলামের মেয়াদ শেষ হয়।