মঞ্জুয়ারা ভিকারুননিসার অধ্যক্ষের চলতি দায়িত্বে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্থির পরিস্থিতিতে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম তিন মাসের ছুটি নিয়েছেন। এ অবস্থায় কলেজের ইতিহাসের শিক্ষক মঞ্জুয়ারা বেগমকে অধ্যক্ষের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানান।হোসনে আরা বেগম জানান, তিনি আজ তিন মাসের ছুটির আবেদন করেছেন।