মঠবাড়িয়ায় বাঘের চামড়াসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ বৃহস্পতিবার বাঘের একটি চামড়াসহ নবী হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে নয়টার দিকে মঠবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে নবী হোসেনকে বাঘের চামড়াসহ আটক করা হয়। তিনি চামড়াটি নিয়ে মঠবাড়িয়া থেকে বাসে করে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর আগেও তিনি বাগেরহাটে কুমিরের চামড়াসহ আটক হয়েছিলেন। তাঁর বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার চর রায়েন্দা গ্রামে। ওসি জানান, বাঘের চামড়াটির দৈর্ঘ্য সাত ফুট, প্রস্থ আড়াই ফুট। চামড়াটি দেখে মনে হচ্ছে বাঘটিকে কিছুক্ষণ আগেই হত্যা করা হয়েছে।