মডার্নের কালোজিরার তেলে নিরাময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একমাত্র মরণ ছাড়া আর সব রোগের মহৌষধ হলো কালোজিরার তেল—মডার্ন হারবাল গ্রুপের স্টলের সামনে বিজ্ঞাপনে এমনভাবেই লেখা আছে এ জিনিসটার গুণের খবর। স্বাস্থ্যসচেতন যারা, তারা কালোজিরার তেলের এই গুণের খবর জানে বহু আগে থেকেই। বিশেষ করে এই ঠান্ডায় কালোজিরার তেল অত্যন্ত উপকারী। তা ছাড়া ডায়াবেটিস, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণসহ আরও অনেক রোগের নিরাময়ে কাজে আসে কালোজিরার তেল। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সেরা মানের কালোজিরা সংগ্রহ করে তা থেকে তেল বের করে সরাসরি বোতলে ভরে বাজারজাত করে মডার্ন। ৬০ মিলিলিটারের প্রতিটি বোতলের দাম পড়ে ১৩০ টাকা। কালোজিরার তেল এমনি এমনি খাওয়া যায়, তবে মধুর সঙ্গে মিশিয়ে খেলে আরও বেশি উপকার পাওয়া যায়।