মডেল-অভিনেতা অলি আত্মহত্যা করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী, থিয়েটার-কর্মী, মডেল ও অভিনেতা মঈনুল হক অলি কাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁর বাসায় আত্মহত্যা করেছেন।বিষয়টি নিশ্চিত করে অলির বড় ভাই মোজাম্মেল হক জানিয়েছেন, ‘রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে হঠাত্ পোড়া গন্ধে অলির মা-বাবা তাঁর ঘরে ছুটে যান। সেখানেই তাঁরা অলির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর ভোরে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।’আজ বুধবার বেলা একটায় অলির মরদেহের ময়নাতদন্তের পর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়। বাদ জোহর অলির মরদেহ মৌচাকের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সিদ্ধেশ্বরী জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। সেখানেই দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।তিন ভাই-বোনের মধ্যে অলি ছিলেন সবার ছোট। বড় ভাই পেশায় চিকিত্সক। আর একমাত্র বোন যুক্তরাষ্ট্রপ্রবাসী।২০০৯ সালের ৯ সেপ্টেম্বর পারিবারিকভাবে অলি বিয়ে করেন।অলি অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘একটু রোদের ছোঁয়া’, ‘নীরব পথের যাত্রী’, ‘হিজাব’, ‘ঊনমানুষ’, ‘আকাশ ছোঁয়া’, ‘নীল রক্ত’। বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও অলি কাজ করেছেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাইফবয় সাবান, ক্লোজ আপ টুথপেস্ট, লিজান হারবালের বিজ্ঞাপনচিত্র।