মণিপুরিদের আমন্ত্রণে ভারতে মণিপুরী থিয়েটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মণিপুরিদের আমন্ত্রণে নাট্যভ্রমণে গেছে মণিপুরী থিয়েটার। বিষ্ণুপ্রিয়া মণিপুরি রাইটার্স ফোরাম ১৮ ও ১৯ ফেব্রুয়ারি আসামের গুয়াহাটিতে আয়োজন করেছে আন্তর্জাতিক মণিপুরি সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের। এখানে মণিপুরী থিয়েটারের কহে বীরাঙ্গনা ও শ্রীকৃষ্ণকীর্তন নাটক দুটি মঞ্চস্থ হচ্ছে। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য থেকে কহে বীরাঙ্গনা নাটকের নাট্য সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এই নাটকে চার নারীর ভূমিকায় একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা। শ্রীকৃষ্ণকীর্তন নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। শুভাশিস সিনহা জানান, ১০ দিনের নাট্যভ্রমণে গুয়াহাটি, কৈলাসহর, ধর্মনগরসহ আসাম ও ত্রিপুরার বিভিন্ন এলাকায় নাটক দুটির প্রদর্শনী করবে মণিপুরী থিয়েটার।:n:বিলাসবহুল দামি বাড়িতে অ্যাডেল