মণিপুরী থিয়েটারের ‘দেবতার গ্রাস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মণিপুরী থিয়েটার এবার মঞ্চে এনেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নাটক দেবতার গ্রাস। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে নাটকটি তৈরি করেছে মণিপুরী থিয়েটার। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। শুভাশিস সিনহা বলেন, ‘আমি মণিপুরী ভাষায় নাট্যরূপ দিয়েছি। অভিনয়শিল্পীদের দেহভঙ্গিমায়ও একটা কাব্যিক অভিব্যক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। রবীন্দ্রসংগীতের সঙ্গে মণিপুরী সুরের সূক্ষ্ম মিলন ঘটানো হয়েছে নাটকে।’ গতকাল বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী থিয়েটারের নিজস্ব স্টুডিও নটমণ্ডপে দর্শনীর বিনিময়ে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর আগে একই মঞ্চে ১৩ জুন নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়।