মতিঝিলে জামায়াতের ঝটিকা মিছিল, তিনটি ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে বিমান অফিসের কাছাকাছি সড়কে আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের মতিঝিল জোনের টহলের দায়িত্বে থাকা পরিদর্শক শেখ আবুল বাশার জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।