মতিঝিলে জোড়া খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে সৌদিয়া-এস আলম এয়ার কনের টিকিট কাউন্টারে জোড়া খুনের ঘটনায় গতকাল সোমবার রাতে রবিন (২৩) ও সোহেল (২৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র‌্যাব)। রবিন ওই কাউন্টারের পিয়ন এবং সোহেল সৌদিয়া-এস আলম বাসের সহকারী।র‌্যাব-৩ জানায়, রবিনকে কুমিল্লা থেকে এবং সোহেলকে মতিঝিলের ওই কাউন্টার থেকেই গ্রেপ্তার করা হয়।র‌্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার রাজীব আল মাসুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন ও সোহেল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা র‌্যাবকে জানান, কাউন্টারের টিকিট বিক্রির টাকা লুট করতেই তাঁরা ওই দুজনকে খুন করেন। তাঁদের প্রাথমিক পরিকল্পনা ছিল পিয়ন ইলিয়াস কাঞ্চনকে খুন করে কাউন্টারের টিকিট বিক্রির টাকা লুট করে নেওয়া। কিন্তু ইলিয়াসকে খুন করার সময় আবু সুফিয়ান সেটা দেখে ফেলায় তাঁকেও খুন করেন তাঁরা।প্রসঙ্গত, ১৬ মার্চ সকালে মতিঝিলের ইনার সার্কুলার রোডের ওই টিকিট কাউন্টার থেকে পিয়ন ইলিয়াস কাঞ্চন ও আবু সুফিয়ান (৩০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা একটি ছুরি ও একটি গামছা উদ্ধার করে। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়।