মতিঝিলে নির্মাণশ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিল ব্যাংক কলোনির ভেতর নির্মাণাধীন ১২ তলা একটি ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম জাকির হোসেন (২৫)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তাঁর বাবার নাম আয়নাল হোসেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুস সালাম এই তথ্য জানিয়েছেন।