মতিঝিলে নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে আজ শনিবার সকালে পুলিশ মাসুদ (১৮) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির লাশ উদ্ধার করেছে। পুলিশ ধারণা করছে, মাসুদকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।মতিঝিল থানা সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে পুলিশ মতিঝিলের ১১৪ নম্বরের নির্মাণাধীন বহুতল ভবনের নিচতলা থেকে মাসুদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। তাঁর মাথা, কপাল ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।মাসুদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশায়ে। তাঁর বাবার নাম আবদুর লতিফ। মাসুদের মামা আবুল কাশেম জানান, মাসুদ নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করত। সে স্থানীয় একটি মেসে খাওয়া-দাওয়া করত। ওই মেসের মালিক মাসুদের কাছে খাওয়ার বিলের ৪৫০ টাকা পেত। তাঁর অভিযোগ, এই টাকা না পেয়েই মাসুদকে হত্যা করা হয়েছে।মতিঝিল থানার পরিদর্শক হায়াতুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, মাসুদকে হত্যা করা হয়েছে। তদন্ত শেষে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।