মতিঝিলে পুলিশ সদস্য খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজের রাস্তা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশের এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।নিহত পুলিশ সদস্যের নাম মো. বাদল মিয়া। তিনি রাজারবাগ পুলিশ লাইনের কনস্টেবল। তাঁর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামে।মতিঝিল থানার পুলিশ জানায়, রাত প্রায় সাড়ে ১২টার দিকে মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা থেকে বাদলের লাশ উদ্ধার করা হয়। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তাঁকে অন্য কোথাও খুন করে দুষ্কৃতকারীরা এখানে ফেলে রেখে যেতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। বাদল রাজারবাগ পুলিশ লাইন ব্যারাকে ফিরছিলেন। অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। আমাদের মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি জানান, বাদলের মৃত্যুর খবর শুনে তাঁর মা নূরজাহান বেগম (৫৪) বারবার মূর্ছা যাচ্ছিলেন। বাদলের বাবা আবদুল আজিজ সরদার (৬২) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছেলে হত্যার বিচার চান। জিসান নামে বাদলের এক বছর বয়সী একটি সন্তান আছে।