মতিঝিলে বাসচাপায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলে গতকাল সোমবার দুপুরে বাসের চাপায় একজন নিহত হয়েছেন। তাঁর নাম আবু বকর সিদ্দিক। তিনি মতিঝিলের করিম চেম্বারের নিরাপত্তাপ্রহরী ছিলেন।পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, ঈদের দিন বেলা আড়াইটার দিকে ঢাকা পরিবহনের বেপরোয়া গতির একটি বাস মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে আবু বকর সিদ্দিককে চাপা দেয়। পুলিশ বাসটির চালক জসিমকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।